ঢাকা | বঙ্গাব্দ

ইনজুরিতে গাভি, মিস করবেন বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মূলত, ডান হাঁটুর চোট থেকে সেরে ওঠার জন্য কাজ করছেন গাভি। অনুশীলনের সময় চোট পেয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

আপাতত তাকে পাচ্ছে না বার্সেলোনা ও স্পেন দল। সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে গাভিকে রেখেছিল স্পেন। তবে, শনিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি।

আগামী ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার মাঠে খেলবে স্প্যানিশরা। এর তিন দিন পর তারা লড়বে তুরস্কের বিপক্ষে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স