ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে সাবেক এমপি আবু জাহিরের চিঠি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
অ্যাডভোকেট মো. আবু জাহির ছবির ক্যাপশন: অ্যাডভোকেট মো. আবু জাহির
ad728

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. আবু জাহির বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আনতে চিঠি দিয়েছেন। তিনি সম্প্রতি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (CPA), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে এ চিঠি প্রেরণ করেছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, চারবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি নিজে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। ২০২৪ সালের ৪ আগস্ট হবিগঞ্জে তার নিজ বাড়িতে বিএনপি-জামায়াত সংশ্লিষ্ট সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। আবু জাহির বলেন, এই আক্রমণ ছিল একটি পরিকল্পিত সহিংসতা, যা বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটেরই অংশ।

চিঠিতে তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট একটি অবৈধ ও অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে। এরপর থেকেই সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হত্যা, গ্রেপ্তার, নির্যাতন ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগের মতো ঘটনা অব্যাহত রয়েছে।

তিনি আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স