ঢাকা | বঙ্গাব্দ

শিল্পকলা একাডেমিতে আলো ছড়ালো ঢাকা থিয়েটার মঞ্চে'র ‘বীরসা মুন্ডা’

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
শিল্পকলা একাডেমি ছবির ক্যাপশন: শিল্পকলা একাডেমি
ad728
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত (৩১আগষ্ট) মঞ্চস্থ হলো ঢাকা থিয়েটার মঞ্চে'র নতুন প্রযোজনা 'বীরসা মুন্ডা'। নাটকটি লিখেছেন আলোক দেব এবং নির্দেশনায় ছিলেন শারমিন হুদা লিজা।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে উনিশ শতকের শেষ ভাগে ভারতের ছোট নাগপুর অঞ্চলে মুন্ডা জনগোষ্ঠীর স্বাধীনতার সংগ্রামকে ঘিরে। সাম্রাজ্যবাদ ও দেশীয় সামন্তশক্তির বিরুদ্ধে এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বীরসা মুন্ডা, যিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। নাটকের মূল বিষয় ছিলো ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে পরাজয় সত্ত্বেও স্বাধীনতার স্বপ্নে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ আর সংকল্প, যেমন ১৯৭১ সালে বাঙালি জাতি দমে যায়নি।

জনপ্রিয় নাট্যদল ঢাকা থিয়েটারের এই নাটকে অভিনয় করেছেন দুর্জয়, সুমন, প্রীতি, তোড়া, প্রবির, এমদাদ, কচি, নূরুল আলমসহ আরও অনেকে। কোরাসে অংশ নিয়েছেন বসার, আরিফ, ফুয়াদ, প্রীতি, মমতাজসহ নাট্যদলের সদস্যরা।

আলোক পরিকল্পনায় ছিলেন ঠাকুর রায়হান, সেট ডিজাইনে আরিফিন হুদা তোফা, পোশাক পরিকল্পনায় শারমিন হুদা লিজা, পোস্টার ও প্রচ্ছদ ডিজাইনে দিব্যেন্দু উদ্দীপ। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন মহসিন সিপন এবং প্রযোজনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন গাজী নুরুল হুদা বাবু।

ঢাকা থিয়েটার মঞ্চে'র পক্ষ থেকে জানানো হয়েছে, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এবং মুক্তির স্বপ্নকে শিল্পের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বাঙালি জাতির ইতিহাস ফুটিয়ে তুলতে পারাই এই নাটকের স্বার্থকতা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted