ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি ড্রোন হামলা গাজার ‘নিরাপদ অঞ্চলের’ আশ্রয়শিবিরে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
গাজার ‘নিরাপদ অঞ্চলের’ আশ্রয়শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা ছবির ক্যাপশন: গাজার ‘নিরাপদ অঞ্চলের’ আশ্রয়শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা
ad728
 গাজার ‘নিরাপদ অঞ্চলের’ আশ্রয়শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) এ হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকার আশ্রয়শিবিরে এ হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে বলে নাসের হাসপাতালের সূত্রে জানা গেছে।

এ অঞ্চলকেই ইসরায়েল গাজা সিটির বাসিন্দাদের জন্য ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে উল্লেখ করেছে। কিন্তু সেখানে স্থানান্তরের নির্দেশ দিয়ে নির্বিচারে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স