ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
পাকিস্তানে ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ ছবির ক্যাপশন: পাকিস্তানে ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ
ad728

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার একটি ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর, দ্য ডন’র।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিস্ফোরণটি বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ঘটে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন মারা যান এবং শিশুসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয় পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর কোয়াডপ্টারের সাহায্যে একটি থানাতেও হামলা চালাতে চেয়েছিল দুর্বৃত্তকারীরা। তবে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স