ঢাকা | বঙ্গাব্দ

টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
সাবালেঙ্কা ছবির ক্যাপশন: সাবালেঙ্কা
ad728

নিজের সাম্রাজ্য যেন ধরে রাখলেন সাবালেঙ্কা। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে অনুষ্ঠিত ফাইনালে মার্কিন তারকা আমান্ডা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ সেটে হারিয়ে জিতলেন টানা দ্বিতীয় ইউএস ওপেন ও ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম।।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত প্রতুস্তু হয় আরও একটি শিরোপার মঞ্চে। ম্যাচ শেষে রীতিমতো জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়ে সাবালেঙ্কার চোখেমুখে। সেরেনা উইলিয়ামসের পর সাবালেঙ্কাই প্রথম নারী তারকা হিসেবে টানা দু’বার ইউএস ওপেন জয়ের কৃতিত্ব দেখালেন। একই সঙ্গে বাঁচালেন নিজেকে জাস্টিন হেনিনের ২০০৬ সালের মতো পরপর তিনটি ফাইনালে হারের হতাশা থেকে।

এদিন ম্যাচ জিতে কোর্টেই বসে পড়েন সাবালেঙ্কা। চোখ থেকে তখন ঝরছে অশ্রুধারা। টানা দু’বার শিরোপার মঞ্চ থেকে খালি হাতে ফেরার পর, জয়ের আনন্দটা ছিলো আকাশ ছোঁয়া।

এদিকে, ম্যাচের পরই গ্যালারিতে আনন্দে আত্মহারা তাঁর কোচ ও সাপোর্ট স্টাফরা। কোচ ধরিয়ে দেন রুপোলি রঙের ঝলমলে পোশাক। বোঝাই যাচ্ছিলো- উদযাপনের প্রস্তুতি ছিলো আগেই। সেই পোশাকেই ট্রফিতে চুমো খান সাবালেঙ্কা।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স