ঢাকা | বঙ্গাব্দ

বিক্ষোভ তীব্রতর হওয়ায় মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
বিক্ষোভ তীব্রতর হওয়ায় মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী ছবির ক্যাপশন: বিক্ষোভ তীব্রতর হওয়ায় মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী
ad728

নেপালে চলছে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ। দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন। ইতোমধ্যে, বিক্ষোভের মুখে আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এছাড়াও দেশটির অন্যান্য মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী।

দেশটির ‘জেন জি’ কিশোর তরুণের ডাকে সরকারবিরোধী আন্দোলনে উত্তাল কাঠমান্ডুসহ বিভিন্ন শহর।

দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন নেপালের ছাত্র-জনতা। শহরের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ দেশটির বেশকয়েকজন নেতার বাড়িতে আক্রমণ করেন।

এর আগে, স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৯ জন নিহত ও একশ’ জনের বেশি আহত হন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted