ঢাকা | বঙ্গাব্দ

এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ ছবির ক্যাপশন: এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ
ad728

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা এবং সেনা সদস্যের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য চালিয়ে যাওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং মেজর মোহাম্মদ সালাহউদ্দিন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান তারা। এর আগে তারা দুজনই এনসিপির আহ্বায়ক বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেন।

আবদুল্লাহ আল মাহমুদ এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক পদে এবং মো. সালাহউদ্দিন কেন্দ্রীয় সদস্য ছিলেন।

সংবাদ সম্মেলনে  তারা জানান, দলের মধ্যে অন্তর্ভুক্তিকরণ মানসিকতার অভাব আছে এনসিপির। কোরামের বা বলয়ের বাইরে গিয়ে কাউকে দায়িত্ব দেওয়ার ট্রাস্ট তাদের মধ্যে নেই। 

এনসিপি প্রসঙ্গে তারা আরও বলেন, নিজের দলের মধ্যে বিরোধিতা থাকলে, রাজনীতিতে বিরোধী দলের প্রয়োজন নেই। 

তারা আরও জানান, সেনা সদস্য হিসেবে পোশাকে মর্যাদা এবং সম্মান অক্ষুণ্ণ রাখতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে এমন সিদ্ধান্ত নেন তারা। একইসঙ্গে এনসিপি তাদের দলে সাবেক সেনা সদস্য রাখতে ইচ্ছুক নয় বলেও অভিযোগ তোলেন তারা।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স