ঢাকা | বঙ্গাব্দ

ইতিহাসে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরিতে কত?

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ রাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় নির্ধারণ করেছে বাজুস ছবির ক্যাপশন: ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ রাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় নির্ধারণ করেছে বাজুস
ad728

দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় উত্থান হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ রাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই দাম দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স