তিনি আরও বলেন, আপনার দায়িত্ব গ্রহণ, বিশেষ করে একটি সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে, নেপালের জনগণ আপনার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় নেপাল ও নেপালের দৃঢ় জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে।