ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের কাছে কোথায় হারল আফগানিস্তান, জানালেন কোচ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
বাংলাদেশ-আফগানিস্তান ছবির ক্যাপশন: বাংলাদেশ-আফগানিস্তান
ad728

এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানদের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে লিটন দাসের দল। ম্যাচের শেষ পর্যন্তই টিকে ছিল আফগানরা। শেষ পর্যন্ত কোথায় ম্যাচ হেরেছে আফগানরা, সেটা ব্যাখ্যা করেছেন দলটির প্রধান কোচ জনাথন ট্রট।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ট্রট জানান ইনিংসের শুরুর ধাক্কা সামলাতেই বেশ সময় পেরিয়ে যায় আফগানদের। এরপর অবশ্য বাংলাদেশের ভালো ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রট বলেন, 'আমার মনে হয় এখানে কয়েকটি বিষয় আছে, শুধু ব্যাটিং নয়। আমি মনে করি ফিল্ডিংয়ে আমরা খুব একটা ভালো ছিলাম না। তারা উড়ন্ত সূচনা পেয়েছিল এবং পাওয়ার প্লে শেষে তারা কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করেছিল, যেখানে আমরা ২ উইকেটে ২৭ রান করেছিলাম। সুতরাং আপনি এটিকে একটি বড় পার্থক্য হিসেবে দেখতে পারেন।'

বাংলাদেশের প্রশংসা করে তিনি আরও বলেন, 'তারা খুব ভালো ফিল্ডিং করেছে, আমরা সম্ভবত ততটা ভালো ফিল্ডিং করতে পারিনি যতটা আমাদের করা উচিত ছিল। আর এটা আশ্চর্যজনক যে আপনি যখন খেলায় টিকে থাকেন এবং হাতে উইকেট রাখেন তখন আপনি কতটা কাছাকাছি যেতে পারেন, আর আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারাতে থাকি। তাই রান আউট, হ্যাঁ, আজমত, হ্যাঁ, প্রতিটি উইকেটই গুরুত্বপূর্ণ।'

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted