ঢাকা | বঙ্গাব্দ

চীনের কাছে ফুটবলীয় সহায়তা চায় বাংলাদেশ, চীন চায় ক্রিকেটে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
চীনের কাছে ফুটবলীয় সহায়তা চায় বাংলাদেশ, চীন চায় ক্রিকেটে ছবির ক্যাপশন: চীনের কাছে ফুটবলীয় সহায়তা চায় বাংলাদেশ, চীন চায় ক্রিকেটে
ad728

পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়ানোর অন্যতম মাধ্যম খেলাধুলা। আর ফুটবল সব সময়ই সম্প্রীতির বার্তা বয়ে আনে। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হলো এক প্রীতি ফুটবল ম্যাচ।

এ ম্যাচে বাফুফের এলিট নারী একাডেমি মুখোমুখি হয় চীনের একটি বিশ্ববিদ্যালয়ের দলের বিপক্ষে। প্রদর্শনী ম্যাচে ৩-০ গোলে হেরে গেলেও ফলাফলের চেয়ে গুরুত্ব পেয়েছে দুই দেশের সম্পর্ক ও সৌহার্দ্য।

ম্যাচকে ঘিরে মাঠে একত্রিত হয়েছিলেন রাজনীতিবিদ, কূটনীতিক, সাবেক খেলোয়াড়সহ নানা শ্রেণি-পেশার মানুষ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “এই খেলা শুধু চীনের সঙ্গে বাংলাদেশের খেলা নয়, বরং বন্ধুত্ব জোরদার করার উপলক্ষ। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক নতুন নয়, তা শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে।”

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশে আমরা উশু কার্যক্রম চালাই, আবার চীনে ক্রিকেট উন্নয়নে কাজ করে বাংলাদেশ। এখন আমরা ফুটবল নিয়েও একসঙ্গে কাজ করতে চাই। এই আদান-প্রদান আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।”

দেশের ফুটবল অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, “চীন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট পার্টনার। তাদের সঙ্গে আমি স্টেডিয়াম ও ফিজিও ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলছি। আমরা বছরে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করতে চাই, ইয়ুথ ডেভলপমেন্টের জন্যও কাজ করছি। দ্রুতই ইতিবাচক খবর পাব।”


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted