ইএসপিএন ক্রিকইনফো বলছে, ওয়াইল্ডকার্ড অপশন হিসেবে ডাক পেতে পারেন অশ্বিন। বিশেষ করে এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্সের ওয়াল্ড কার্ড সাইনিং এখনও বাকি আছে। এবারের নিলামে ভাইপার্সই একমাত্র দল যারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনির্দিষ্টকালের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ রাখলেও, দেশটির ক্রিকেটার কিনেছে। ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়ে পাকিস্তানের তিনজনকে– ফখর জামান (৯৭ লাখ টাকা), নাসিম শাহ (৯৭ লাখ টাকা) ও হাসান নওয়াজ (সাড়ে ৪৮ লাখ টাকা)।এবারের আইএল টি-টোয়েন্টিতে নিলামে ওঠা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আন্দ্রে ফ্লেচার। তাকে ২ লাখ ৬০ হাজার (৩ কোটি ১৬ লাখ টাকা) ডলারে কিনেছে এমআই এমিরেটস। এ নিয়ে টানা চতুর্থ আসরে এই ক্যারিবীয় তারকা লিগটিতে দল পেয়েছেন। ফ্লেচারের কাছাকাছি পারিশ্রমিকে (২ লাখ ৫০ হাজার ডলার) দুবাই ক্যাপিটালস কিনেছে ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার স্কট কারিকে। এ ছাড়া আরেক ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসনকে ১ লাখ ৭০ হাজার ডলারে গালফ জায়ান্টস এবং আফগান পেসার নাভিন-উল-হককে ১ লাখ ডলারে নিয়েছে এমআই এমিরেটস।নিলামে আরব আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিকও চমক দেখিয়েছেন। তাকে ১ লাখ ৭০ হাজার ডলারে রাইট-টু-ম্যাচ কার্ডের ভিত্তিতে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্জ। তারই আরেক স্বদেশি মুহাম্মদ রোহিদ ১ লাখ ৪০ হাজার ডলারে এমআই এমিরেটসের স্কোয়াডে যুক্ত হয়েছেন। এ ছাড়া এবার বাংলাদেশ থেকে তিনজন দল পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি আইএল টি-টোয়েন্টিতে। সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে এমিরেটস, ৮০ হাজার ডলারে তাসকিন আহমেদকে নিয়েছে শারজাহ। এর আগে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দুবাই ক্যাপিটালস দলে নেয়।