ঢাকা | বঙ্গাব্দ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের ছবির ক্যাপশন: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের
ad728
শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ৫৫ রান তোলে দুই ওপেনার সেদিকুল্লাহ অতল ও ইব্রাহিম জাদরান। ব্যক্তিগত ২৩ রানে অতলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রিশাদ। এরপর দলীয় ৭১ রানে ৩৮ রান করা জাদরানকে ফিরিয়ে নাসুম এনে দেন দ্বিতীয় উইকেট। পরের ওভারেই তারাখিলকে নিজের দ্বিতীয় শিকার বানান রিশাদ।

দ্রুতই দারউইশ রাসুলিকে ফিরিয়ে নামের পাশে আরও এক উইকেট যোগ করেন নাসুম। তাতে ৯০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। তবে একপ্রান্তে গুরবাজের ছোট্ট ঝরে ঘুরে দাঁড়ায় তারা। ২২ বলে ৩০ রানে গুরবাজ শরিফুলের শিকার হলে ১১৮ রানে ৫ম উইকেট হারায় আফগানিস্তান।

বাংলাদেশের বোলারদের দাপটে ব্যাকফুটে থাকা আফগানদের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন ওমরজাই ও মোহাম্মদ নাবী। নাবীর ১২ বলে ২০ ও ওমরজাইর অপরাজিত ১৯ রানে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দুটি করে উইকেট শিকার করেন নাসুম-রিশাদ ও এক উইকেট নেন শরিফুল। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক জাকের আলীর ব্যাট থেকে আসে ৩২ রান।

এরপর রশিদের গুগলিতে এলবিডব্লুর ফাঁদে পড়েন জাকের আলী। আউট হওয়ার পূর্বে ২৫ বলে ৩২ রান করেন জাকের।

রিভার্স সুইপে শামীমের বিদায়ের পর চাপে পড়ে বাংলাদেশ। ১০২ রানে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে চার মেরেছিলেন সাইফউদ্দিন। তবে, তৃতীয় বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সাইফউদ্দিন।

ঠিক পরের বলে ক্যাচ তুলেছেন রিশাদ হোসেন। তবে পেছনে গিয়ে হাতে নিতে পারেননি রিশাদ। প্রথম বলে বেঁচে গেলেও পরের বলেই বোল্ড রিশাদ। তিন বলের মধ্যেই বাংলাদেশ হারায় দুই উইকেট। ম্যাচের এই মুহূর্তে বেশ চাপে বাংলাদেশি ব্যাটাররা।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স