ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল উদ্ধার করল পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
সাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল উদ্ধার করল পুলিশ ছবির ক্যাপশন: সাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল উদ্ধার করল পুলিশ
ad728
সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরায় ১০৮টি হারোনা মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্সে এ মোবাইল ফিরিয়ে দেন পুলিশ সুপার মনিরুল ইসলাম। এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার ২০ জনকে তিন লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয়েছে।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ডিজিটাল অপরাধ দমন কাজ করছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব। সাতক্ষীরা সাইবার টিম সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এসব মোবাইল উদ্ধার করা হয়। ১০৮টি মোবাইলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা বলেও জানান তিনি।

অপরদিকে, হারানো মোবাইল ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকরা। পুলিশের এমন দায়িত্বশীলতার প্রশংসায় ভাসছেন সকলেই।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স