ঢাকা | বঙ্গাব্দ

'এতোদিন ফলাফল ভালো দেখিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে'

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ছবির ক্যাপশন: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)
ad728
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে। এতোদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।


আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি। ফলাফল কেন খারাপ হলো, তা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে।

এর আগে, এদিন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা এবার প্রায় ১৯ শতাংশ কমেছে। আর জিপিএ ৫ কমেছে প্রায় ৭৮ হাজার।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted