ঢাকা | বঙ্গাব্দ

জামায়াত-এনসিপিকে গুরুত্ব দিয়ে সরকার অন্য দলের সঙ্গে প্রতারণা করেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ছবির ক্যাপশন: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
ad728
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, সেজন্য ড. ইউনূসকে সমালোচনা করা হয়, কারণ আজ তিনি ৩টি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন। যেখানে গণঅধিকার বি ও সি ক্যাটাগরি হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

নুর বলেন, বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে। কিন্তু জামায়াত ও এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে প্রতিষ্ঠা করে। এটা কি তিনি করতে পারেন? বরং ড. ইউনূসকে যখন শেখ হাসিনা বিচারের নামে হেনস্তা করেছিলেন, আমরা এটার প্রতিবাদ করেছিলাম। আন্দোলনে কি জুনায়েদ সাকি আমাদের অবদান কম আছে?

অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে হীন উদ্দেশ্য ও স্বার্থের জন্য নতুন করে একটা রাজনৈতিক বিভাজন কিংবা সংকটের দিকে দেশকে ঠেলে না দিতে দেয়।

নুর আরও বলেন, জাতীয় নির্বাচন জানুয়ারি মাসেই হওয়া উচিত। নির্বাচন যত বিলম্ব হবে, তত বিচার ও সংস্কার নিয়ে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে।

এ সময় উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted