ঢাকা | বঙ্গাব্দ

জামালপুর নৌকাডুবি ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
জামালপুর নৌকাডুবি ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: জামালপুর নৌকাডুবি ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার
ad728
জামালপুরের মাদারগঞ্জে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মোট চার শিশুর মরদেহ উদ্ধার করা হলো। এখনও বৈশাখী নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারচর আনার বাড়ি ঘাট এলাকা থেকে কুলসুমের মরদেহটি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকেলে মাদারগঞ্জের ঝিনাই নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয় পাঁচ শিশু। একপর্যায়ে হঠাৎ নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে হাসান ও পলি আপন ভাই-বোন। এ ঘটনায় নিখোঁজ অপর দুই শিশুর মধ্যে আজ একজনের মরদেহ পাওয়া গেল।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted