ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ও প্রশিক্ষণের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
ফুটবল  টুর্নামেন্ট  অনুষ্ঠিত ও প্রশিক্ষণের  উদ্বোধন ছবির ক্যাপশন: ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ও প্রশিক্ষণের উদ্বোধন
ad728
আশিকুর রহমান সৌরভ, নড়াইল
তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজিত নড়াইল সদর উপজেলায় " তারুণ্যের উৎসব ২০২৫ ফুটবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর ) বিকাল ৪.৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠান করা হয়। প্রতিযোগিতায় নড়াইল জেলার মোট ৭ টি ফুটবল ক্লাব অংশ নেয়। নক আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা পরিচালনা করা হয়। এই ফুটবল প্রতিযোগিতায় জুনিয়র লেপাট ক্লাবকে রাইসা স্পোর্টিং ক্লাবকে ৪- ৫ গোলে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার সমাপনী অংশে জেলা ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস‍্য সচিব মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে দুই দলকে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করেন প্রতিযোগিতার প্রধান অতিথি উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর মো: মনিরুজ্জামান। এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ফুটবল বাংলাদেশের জনপ্রিয় খেলা। গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এই খেলা আমার কাছে ভালো লাগে। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করায় আমি জেলা ক্রীড়া অফিস নড়াইলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এমন আয়োজনে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স