ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের বিভক্তির কারণে আ. লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী
ad728
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে বিএনপি-জামায়াতের বিভক্তির কারণে। 

জুলাই সনদে কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন নিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

নাসিরুদ্দিন পাটোয়ারীর মতে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ড. মুহাম্মদ ইউনুস জারি না করলে ভবিষ্যতে এর নৈতিক ভিত্তি থাকবে না।

দলটির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার বলেছেন, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। রাষ্ট্রপতি জারি করলে জুলাই সনদের কুলখানি করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামাী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সরোয়ার তুষার বলেন, এনসিপির নেতাকর্মীরা লকডাউনকে লীগডাউনে পরিণত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted