ঢাকা | বঙ্গাব্দ

বিগত তিনবারের মতো ভোট হলে চরম দুর্ভোগ নেমে আসবে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছবির ক্যাপশন: জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
ad728
জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন বিগত তিনবারের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি বলেন, অতীতে নির্বাচনে যারা বিশেষ দলের পক্ষে কাজ করেছে, তারা এখন পালিয়েছে। বর্তমানে নির্বাচনের দায়িত্বরতদের বিরুদ্ধে সেরকম অভিযোগ আসলে তারাও পালানোর পথও পাবে না।

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাড়িপাল্লায় ভোট দেয়ার শপথ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted