ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
বাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে ছবির ক্যাপশন: বাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে
ad728
দেশের জাহাজ নির্মাতা ও রফতানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি ৩ জাহাজ রফতানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। মায়া, এমি ও মুনা নামের জাহাজগুলো গ্রহণ করবে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম থেকে ইউএইর প্রতিষ্ঠান মারওয়ান অ্যান্ড ট্রেডিং কোম্পানি এলএলসির কাছে হস্তান্তর করা হয় ল্যান্ডিং ক্রাফট তিনটি। পটিয়ায় অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএই’র রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলহমৌদি।

প্রসঙ্গত, মারওয়ান শিপিংয়ের সাথে ২০২৩ সালে আটটি জাহাজ নির্মাণের চুক্তি হয়। তিনটি ইতোমধ্যে রফতানি হয়েছে; বাকিগুলো ২০২৬ সালের মধ্যে হস্তান্তর হবে।

২০১৭ সালে প্রথম জাহাজ রফতানি করে ওয়েস্টার্ন মেরিন। এরপর ১১টি দেশে ৩৬টি জাহাজ রফতানি করে তারা। যার বাজারমূল্য ১৩৮ মিলিয়ন ডলার।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted