ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইমন খানের তত্ত্বাবধানে ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন। এছাড়া গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আইয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।