ঢাকা | বঙ্গাব্দ

বলিভিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
বলিভিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৭ ছবির ক্যাপশন: বলিভিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৭
ad728
ভারী বর্ষণের ফলে পূর্ব বলিভিয়ার সান্তা ক্রুজ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন এখনও নিখোঁজ। সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।গত শুক্রবার ও শনিবারের অতিবর্ষণের কারণে নদীর বাঁধ ভেঙে যায়। এতে সরকারি স্থাপনা ও অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে। নদীর পানি বেড়ে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, আর শতাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন।বর্তমানে জরুরি বিভাগের উদ্ধারকারীরা বিপর্যস্ত এলাকায় কাজ করছে। বন্যার পানিতে আটকা পড়েছে গবাদি পশু, সেই সাথে বহু গাছপালা তছনছ হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৬০০ পরিবার।

এরইমধ্যে বন্যার ভয়াবহতা বিবেচনা করে, বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ সরকারি প্রাসাদে একটি সংকট কেন্দ্র স্থাপন করেছেন এবং নিজ দায়িত্বে পরিস্থিতি তদারকি করছেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted