ঢাকা | বঙ্গাব্দ

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলা একাডেমির পেজে দেয়া এক পোস্টেও জানানো হয় এ তথ্য। ছবির ক্যাপশন: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলা একাডেমির পেজে দেয়া এক পোস্টেও জানানো হয় এ তথ্য।
ad728
বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলা একাডেমির পেজে দেয়া এক পোস্টেও জানানো হয় এ তথ্য।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।উল্লেখ্য, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted