৪৫ কেজি গাঁ*জাসহ ২ মা*দক ব্যবসায়ী আট*ক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪৫ কেজি গাঁ*জাসহ দুই মাদ*ক ব্যবসায়ীকে আট*ক করা হয়েছে। তারা হলো চুনারুঘাট উপজেলার দেউড়গাছ ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামের বাসিন্দা মানিক কর্মকারের ছেলে পরমিরস্বর কর্মকার (৩০) এবং মিলন তন্তবয়ের ছেলে দীলিপ তন্তবয় (২৩)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
দৈনিক দুর্বার