ঢাকা | বঙ্গাব্দ

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা ছবির ক্যাপশন: কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা
ad728
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ও  ঘটেছে। 

ব্যবসায়ীদের অভিযোগ ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারওয়ান বাজারের চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করতে এবং আব্দুর রহমানের গ্রেফতারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। তাদের দাবি, শান্তিপূর্ণ মানবন্ধনে আব্দুর রহমানের অনুসারীরা আতঙ্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে। তবে এ বিষয় অভিযুক্ত আব্দুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted