আজ ১৯শে জানুয়ারি সোমবার টাঙ্গাইল সদর উপজেলায় অবস্থিত কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসায় মোহাম্মদ সিফাত আহমদ কে আহবায়ক, মোহাম্মদ আলিমুজ্জামান তুহিন কে যুগ্ম-আহবায়ক ও মোহাম্মদ মুরসালিন কে সদস্য সচিব মনোনীত করে এই আহবায়ক কমিটি গঠিত হয়। এ সময় ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (২০২৫-২৬ সেশন) হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ এর দিকনির্দেশনায় কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমাদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আহলে সুন্নাত নেতা মুফতি আলমগীর হোসাইন আল কাদেরী, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মিজানুর রহমান, হাফেজ ক্বারী মোহাম্মদ আবদুল কাদের সিদ্দিকী সহ প্রমূখ।
দৈনিক দুর্বার