ঢাকা | বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ছবির ক্যাপশন: শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
ad728
প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে জামায়াত। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতের এ নেতা বলেছেন, এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। কিন্তু ভোট প্রদানের শেষ সময় ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটির জটিলতায় ২৫ জানুয়ারির মধ্যে ভোটাধিকার প্রয়োগ করা জটিল।তাই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আরও ১ সপ্তাহ সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

ইসির তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী।ইসির তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে থাকা মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted