ঢাকা | বঙ্গাব্দ

ওমান উপকূলে ফরাসি পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবির ক্যাপশন: এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ad728
ওমান উপকূলে ডুবে গেছে ফরাসি পর্যটকবাহী একটি নৌযান। এতে ২৫ জন আরোহী ছিলেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য সান। 

এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রয়াল ওমান পুলিশ ও নৌবাহিনী জানায়, অঞ্চলটিতে উদ্ধারকাজ চলমান রয়েছে। দুর্ঘটনাকবলিত নৌযানটি ওমান উপকূলের সুলতান কাবুস বন্দরে যাচ্ছিলো। গন্তব্যের কাছাকাছি মুতরাহ নামক স্থানে পৌঁছালে নৌযানটি উল্টে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফ্রান্স।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted