ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
পরে তালা ভেঙে সেখান থেকেই উদ্ধার করা হয় বিজয়ের মরদেহনিহত বিজয়ের বয়স মাত্র ১৭ বছর। ছবির ক্যাপশন: পরে তালা ভেঙে সেখান থেকেই উদ্ধার করা হয় বিজয়ের মরদেহনিহত বিজয়ের বয়স মাত্র ১৭ বছর।
ad728
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে বিজয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক চার দিন ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার স্বজনরা।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইডিসি লিমিটেড ভবনের জেনারেটর রুমে কাউকে আটকে রাখার একটি অভিযোগ পায় শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে তালা ভেঙে সেখান থেকেই উদ্ধার করা হয় বিজয়ের মরদেহনিহত বিজয়ের বয়স মাত্র ১৭ বছর। আইডিসি লিমিটেডের তৃতীয় তলায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন তিনি। গত বৃহস্পতিবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ঘটনাটি হত্যা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরান।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted