ঢাকা | বঙ্গাব্দ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের পুরোনো মামলায় পশ্চিমবঙ্গের কবি শ্রীজাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • নিউজ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
ভোটগ্রহণ ছবির ক্যাপশন: ভোটগ্রহণ
ad728

 ভোটের ঠিক আগের দিন বুধবার (২২ এপ্রিল) ওপার বাংলার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে— এমন তথ্য শোনা যায়। তবে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার তথ্য সঠিক হলেও আদালতের এখতিয়ারভুক্ত ইস্যুতে ইসিকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কলকাতার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শ্রীজাতও প্রকাশ করেছেন অভিমানী কিছু কথা।

মূলত, কলকাতার পরিচিত মুখ কবি শ্রীজাতর বিরুদ্ধে 'অ্যারেস্ট ওয়ারেন্ট' বা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সংক্রান্ত একটি খবরকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত হয়। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে যুগ্ম প্রধান নির্বাচন কমিশনার এক চিঠিতে জানিয়েছেন যে, সেই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল ইসির নির্দেশে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে ভোট প্রক্রিয়ার আগেই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে,এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, গ্রেফতারি পরোয়ানা জারি করা আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। এতে নির্বাচন কমিশনের কোনও ভূমিকা থাকে না।


নিউজটি আপডেট করেছেন : শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স