ঢাকা | বঙ্গাব্দ

'গণমাধ্যম স্বাধীনতা সূচকে অবনমনের কারণ গত বছরের ঘটনাবলি'

  • নিউজ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 এটা ঘটেছে গত বছরের ঘটনাবলির কারণে। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। আগামী বছর র‍্যাংকিংয়ে বাংলাদেশ ভাল অবস্থানে থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি।

শনিবার (২ মে) বিকেলে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে গণমাধ্যমে গুজব ও অপতথ্য নিয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।জাহেদ উর রহমান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেয়া হয়েছে। কোনো ব্যক্তির উদ্দেশ্য সাধনের জন্য ফেক নিউজ করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আলোচকরা বলেন, ফেক নিউজ বন্ধে শাস্তির ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি, কোনো গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করলে সেটা নিয়ে যেন ক্ষমা চাওয়া হয়, সেটাও নিশ্চিত করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স