ঢাকা | বঙ্গাব্দ

এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
দেশব্যাপী সমাবেশগুলোকে ‘মহাকাব্যিক ও নজিরবিহীন’ বলে অভিহিত করেছে আইআরজিসি। ছবির ক্যাপশন: দেশব্যাপী সমাবেশগুলোকে ‘মহাকাব্যিক ও নজিরবিহীন’ বলে অভিহিত করেছে আইআরজিসি।
ad728

শনিবার (২ মে) এক বিবৃতিতে দেশব্যাপী বিশাল সমাবেশগুলোর কথা উল্লেখ করেছে আইআরজিসি, বিশেষ করে সম্প্রতি অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজা (আঃ)-এর জন্মবার্ষিকীতে আয়োজিত সমাবেশ এবং দেশব্যাপী ‘জানফাদা-ই-ইরান’ (ইরানের জন্য ত্যাগ) ক্যাম্পেইনের কথা, যেখানে লাখ লাখ মানুষ শত্রুদের বিরুদ্ধে দেশকে জীবন দিয়ে রক্ষা করার প্রস্তুতি প্রকাশ করে নাম লিখিয়েছেন।

 
জাতির উদ্দেশে বলা হয়েছে, দেশব্যাপী সমাবেশগুলোকে ‘মহাকাব্যিক ও নজিরবিহীন’ বলে অভিহিত করেছে আইআরজিসি। উল্লেখ করেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সবশেষ বিনা উসকানির আগ্রাসনের পুরো ৪০ দিনব্যাপী সময়জুড়ে এই বিক্ষোভগুলো অব্যাহত ছিল এবং এখনও চলছে।
 
দেশব্যাপী এই অংশগ্রহণকে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির প্রতি আনুগত্যের প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি আগ্রাসনের প্রাথমিক পর্যায়ে পূর্ববর্তী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন (সর্বোচ্চ নেতা হিসেবে)। 
 
আইআরজিসি উল্লেখ করেছে, এই সর্বব্যাপী অংশগ্রহণ ‘জাতীয় ঐক্যের এক ব্যতিক্রমী প্রদর্শনী এবং পৈশাচিক আমেরিকান-জায়নবাদী শত্রুর বিরুদ্ধে এক শক্তিশালী দেশপ্রেমিক প্রতিরক্ষা গড়ে তুলেছে।’
 
বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ইমাম রেজা (আঃ)-এর জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত সমাবেশগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, যা ‘বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে শত্রুকে চেনা, পরিস্থিতি মূল্যায়ন করা এবং নিজেদের কর্তব্য অনুধাবন করার ক্ষেত্রে ইরানি জনগণের অন্তর্দৃষ্টির প্রতিফলন’ হিসেবে কাজ করেছে।

নিউজটি আপডেট করেছেন : শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স