ঢাকা | বঙ্গাব্দ

আখাউড়ায় পৃথক স্থান থেকে শিশুসহ তিন লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

আখাউড়া পৌরশহরের দেবগ্রামের মাস্টার পাড়া এলাকায় নিখোঁজের একদিন পর ৯ বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফাতেমা ওই গ্রামের হেলাল মিয়ার মেয়ে। শনিবার থেকে নিখোঁজ থাকার পর আজ বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

অন্যদিকে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে পুকুরের পানিতে ডুবে সায়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রনি মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলা করার সময় সবার অলক্ষ্যে সায়ান পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরাফাত আহমেদ সায়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, একই দিন দুপুরে পৌরশহরের টানপাড়া গ্রামে কারিমা নামে ১৭ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারিমা ওই গ্রামের হোসেন আলীর মেয়ে এবং তিনি মানসিক ও বাকপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা ক


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted