ঢাকা | বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: একাধিক জায়গায় সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

বিভিন্ন এলাকায় ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ দেশটির একাধিক গণমাধ্যমের।

কলকাতার জগদীশচন্দ্র বোস কলেজের সামনে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ভেতরে তৃণমূল সমর্থকেরা অবস্থান করলেও বাইরে লাঠি হাতে বিজেপি কর্মীরা জড়ো হন, পরে ভাঙচুরের ঘটনাও হয়। সাখাওয়াত মেমোরিয়ালের সামনেও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

অন্যদিকে, কল্যাণীর মুরাতিপুরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও চুরুলিয়ায় তৃণমূল অফিসে আগুন দেয়ার অভিযোগ করে দলটি।

এছাড়া, কোচবিহারের দিনহাটায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে হয় সংঘর্ষ। পরে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

ব্যারাকপুরের বীজপুরে তৃণমূল প্রার্থীর ওপর হামলা এবং গণনাকেন্দ্র ঘিরে উত্তেজনার ঘটনারও খবর পাওয়া গেছে।

এদিকে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সবশেষ পাওয়া ভোটের প্রবণতা অনুযায়ী, ২০০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অপরদিকে, ৮৭টি আসনে এগিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বড় পরাজয়ের মুখে আছে টিএমসি।



নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted