হাম কী?
হাম (Measles) হলো একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এটি মূলত 'মরবিলিভাইরাস' (Morbillivirus) নামক এক প্রকার ভাইরাসের কারণে হয়। যদিও অনেকে একে সাধারণ চর্মরোগ মনে করেন, কিন্তু সঠিক সময়ে চিকিৎসা না নিলে এটি নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ এমনকি মৃত্যুর কারণও হতে পারে।

কেন হয়?
হামের প্রধান কারণ হলো সময়মতো প্রতিষেধক টিকা না নেওয়া। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, যে সব শিশু ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ (MR টিকা) গ্রহণ করেনি, তারাই এই রোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। অপুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের আক্রমণ তীব্র হয়।

কীভাবে ছড়ায়?
হাম একটি বায়ুবাহিত রোগ। এটি মূলত দুইভাবে ছড়ায়:
১. বাতাসের মাধ্যমে: আক্রান্ত ব্যক্তি যখন কথা বলে, হাঁচি দেয় বা কাশি দেয়, তখন ক্ষুদ্র কণার মাধ্যমে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়ে। সুস্থ কেউ সেই বাতাসে শ্বাস নিলে সংক্রমিত হতে পারে।
২. স্পর্শের মাধ্যমে: আক্রান্ত ব্যক্তির নাক বা গলার সর্দি বা লালা কোনো জায়গায় লেগে থাকলে এবং সুস্থ কেউ তা স্পর্শ করে চোখে বা মুখে হাত দিলে ভাইরাসটি শরীরে প্রবেশ করে।

বিশেষজ্ঞদের মতে, হামের র্যাশ বা ফুসকুড়ি দেখা দেওয়ার ৪ দিন আগে থেকে শুরু করে র্যাশ হওয়ার ৪ দিন পর পর্যন্ত একজন রোগী সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াতে পারে।
জটিলতা এড়াতে করনীয়
চিকিৎসকরা বলছেন, জ্বর ও শরীরে লালচে দানার মতো র্যাশ দেখা দিলে শিশুকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। এছাড়া বাড়ির অন্য সদস্যদের থেকে রোগীকে আলাদা রাখা এবং প্রচুর পরিমাণে তরল খাবার ও ভিটামিন-এ সমৃদ্ধ খাবার নিশ্চিত করা প্রয়োজন। তবে সবচেয়ে কার্যকর প্রতিকার হলো নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুকে হামের টিকা দেওয়া।