ঢাকা | বঙ্গাব্দ

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব বলে মন্তব্য করেছে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
 সোমবার (১১ মে) সচিবালয়ে বিএসআরএফ এর বৈঠকে তিনি এসব কথা বলেন। 

ধর্মমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে সরকার অনুরোধ করবে। ভারত একটি বিশাল দেশ।
 তারা গনতন্ত্রকে লালন করেন, এজন্য তাদের শ্রদ্ধা করি।
 মন থেকে তাদেরকে আরও শ্রদ্ধা জানাবো, যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয় এবং উনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে অধিকার রক্ষা করে। 

তিনি আরও বলেন, ভারতে ঘটছে বলে বাংলাদেশে এমন ঘটতে দেওয়া যাবে না। 
প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো তবে এখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করবোনা। 
এদিকে বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ভালো বিরোধী দল আল্লাহর রহমত।
 কিন্তু বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার বদলে বিব্রত করার চেষ্টা করছে। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted