ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপ শুরুর আগে আইভরি কোস্টের কাছে ফ্রান্সের হার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

ম্যাচের শুরুটা অবশ্য ফেভারিট ফ্রান্সের পক্ষেই ছিল। ম্যাচের প্রথমার্ধে রায়ান চেরকির দুর্দান্ত এক গোল করে ফরাসিদের লিড এনে দেন। তবে বিরতির পর খেই হারিয়ে ফেলে দিদিয়ের দেশমের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে আইভরি কোস্ট। গুয়েলা দুয়ে আইভরি কোস্টের হয়ে সমতাসূচক গোল করার পর ম্যাচের শেষভাগে ম্যানচেস্টার ইউনাইটেড ইউ তারকা আমাদ দিয়ালো ফ্রান্সের রক্ষণভাগকে স্তব্ধ করে জয়সূচক গোলটি করেন।

আগামী ১৬ জুন নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই আকস্মিক হারকে বড় কোনো দুশ্চিতার কারণ হিসেবে দেখছেন না ফরাসি তারকারা।

রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদ ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি বলেন, ‘পরাজয় সবসময়ই দুঃখজনক, তবে আমরা এখন প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি এবং নিজেদের ওপর আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে। এই ম্যাচ যদি আমরা জিততাম, তাহলেও এখান থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যেত না। বিশ্বকাপের মূল মঞ্চে আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েই নামব।’

তবে খেলোয়াড়রা নির্ভার থাকলেও শিষ্যদের কড়া সতর্কবার্তা দিয়েছেন ফরাসি হেড কোড দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘পরাজয় কখনোই সুখকর নয়। দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিবর্তন করেছি, তবে সেটা কোনো অজুহাত হতে পারে না। আইভরি কোস্ট দুর্দান্ত গতিতে খেলেছে। এই হার আমাদের জন্য একটি বড় রিমাইন্ডার (স্মারক) যে, নিজেদের যতটুকু যোগ্য মনে করি, আমরা আসলে এখনো ততটা উঁচুতে পৌঁছাতে পারিনি। ১৬ জুন আমাদের ঠিক এই ধরণের শক্তির দলের বিপক্ষেই খেলতে হবে।’


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted