ঢাকা | বঙ্গাব্দ

হরমুজ প্রণালির কাছে ‘সতর্কতামূলক’ গুলি ছুড়েছে ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় কয়েকটি গুলি ‘সতর্কবার্তা হিসেবে’ ছোড়া হয়। ঘটনাটি ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জাহাজ পুনঃস্থাপনের (রিপজিশনিং) সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: সিএনএন।

এর আগে এক মার্কিন কর্মকর্তা দাবি করেন, ইরান হরমুজ প্রণালির দিকে একাধিক ড্রোন পাঠিয়েছে।

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, গুলির লক্ষ্য ছিল সমুদ্রাঞ্চল, যা লারাক দ্বীপের বাইরে-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের উপকূলে অবস্থিত একটি ছোট দ্বীপ।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বন্দর আব্বাসে হামলা হয়েছে-এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়ালেও তা ভিত্তিহীন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল-গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেয় ইরান। বিশ্বের মোট তেল-গ্যাস রফতানির প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়। টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবে এখনো গুরুত্বপূর্ণ নৌপথ এখনো স্বাভাবিক হয়নি। এতে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং তেলের দামও অনেক বেড়ে যায়।


নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স