‘মিলাদ অলিম্পিয়াড’ সিজন-০২ এর রেজিস্ট্রেশন শুরু, পুরস্কার ২.৫ লাখ টাকা
-
নিউজ প্রকাশের তারিখ :
Aug 3, 2026 ইং
ছবির ক্যাপশন:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (দ.)–এর জীবন ও আদর্শ ছড়িয়ে দিতে ‘মিলাদ অলিম্পিয়াড (সিজন-০২)’ আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শাখা। মোট ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার পবিত্র হারামাইন শরীফাইন জেয়ারতের সুযোগ, দ্বিতীয় ল্যাপটপ এবং তৃতীয় ল্যাপটপ/ট্যাবসহ অন্যান্য পুরস্কার নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট পর্যন্ত ১৫০ টাকা ফি দিয়ে শুধুমাত্র ছাত্ররা এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি ৩টি ধাপে (প্রথম দুই ধাপ অনলাইনে এবং ফাইনাল সশরীরে) অনুষ্ঠিত হবে। নিবন্ধনকারীদের ‘নূরনবী ﷺ’ বইয়ের পিডিএফ কপি দেওয়া হবে, যা থেকে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার
কমেন্ট বক্স