ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’: বিতর্কিত দাবি রামদেবের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

প্রকাশঃ ১৮ আগস্ট ২০২৬

একদিন এমন সময় আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে বলে দাবি করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। এই লক্ষ্য অর্জনের জন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

ভারতের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব বিতর্কিত মন্তব্য করেন।

সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়, রামদেব দাবি করেছেন পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হচ্ছে। তিনি বলেন, “পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা মানবসভ্যতার ইতিহাসে অন্যতম নিষ্ঠুরতম ঘটনা।” ভবিষ্যতে যেন কাউকে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও বাকস্বাধীনতা প্রসঙ্গে রামদেব বলেন, “গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত।”

ভারতে কোনো ধর্মই বিপদে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, “ভারতে হিন্দু, মুসলিম বা খ্রিষ্টান—কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। আমি চাই যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ বিশ্বের প্রতিটি দেশেই ভারত যেন সমান সম্মান পায়।”


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স