ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে ঢাকা থেকে প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিটের ফ্লাইট শেষে বিমানটি ইস্তাম্বুলে অবতরণ করে এবং সেখানে প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতি করা হয়। নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে শোভাযাত্রা সহকারে তাঁকে সফরকালীন বাসস্থান ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হবে।

কর্মসূচির সময়সূচি ও মূল দিকসমূহ:

  • ২২ সেপ্টেম্বর: সকালে বিশ্বনেতাদের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিবের আয়োজিত প্রাতঃরাশে অংশ নেবেন এবং অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে যোগ দেবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন।

  • ২৩ সেপ্টেম্বর: আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক, বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলার ওপর বক্তব্য এবং জাতিসংঘ মহাসচিবের ক্লাইমেট সংক্রান্ত উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন। এছাড়া রোহিঙ্গা সংকট বিষয়ক সাইড ইভেন্টে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আহ্বান করবেন।

  • ২৪ সেপ্টেম্বর: জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংক্রান্ত উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন, যেখানে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও ন্যায়ের পক্ষে বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরা হবে। একই দিনে সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক কূটনীতি: সফরকালে কুয়েতের ক্রাউন প্রিন্স, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, ইউএনএইচসিআর (UNHCR) এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনারদের সাথে তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ওয়াল স্ট্রিট ও মেটাসহ শীর্ষ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, তরুণদের কর্মসংস্থান এবং প্রযুক্তি খাতে সম্ভাবনা তুলে ধরা হবে।

জাতিসংঘের এই সর্ব্বোচ্চ বিশ্বমঞ্চে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অংশগ্রহণ। আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স