অনলাইন ডেস্ক: দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, "শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা মারহুমের আত্মাকে তাঁর অসীম রহমতে ধন্য করুন ও তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ কষ্ট সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।"
উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে দুবাইয়ের রুলারস কোর্ট আমিরাতজুড়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করেছে। এই সময়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের ইন্তেকালে ইউএই-এর ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ সহ বিশ্বনেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দৈনিক দুর্বার