ঢাকা | বঙ্গাব্দ

জার্মানিতে প্রশিক্ষণ মহড়ার পর যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

ইনকিলাব ডেস্ক: জার্মানির পশ্চিমাঞ্চলে অবস্থিত স্প্যাংডাহলেম (Spangdahlem) বিমানঘাঁটিতে প্রশিক্ষণ মহড়া চালানোর পর মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ (F-16) যুদ্ধবিমান বিধ্বংসের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে থাকা পাইলট ইজেক্ট করে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হলেও আহত হয়েছেন। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে।

জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েকটি যুদ্ধবিমান একসাথে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল। দুর্ঘটনাটি ঘটার পরপরই বাকি যুদ্ধবিমানগুলোকে নিরাপদ সুরক্ষার জন্য রামস্টাইন (Ramstein) বিমানঘাঁটির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। উদ্ধারকারী দল ও দমকলকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার মূল কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি এবং এর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। স্প্যাংডাহলেম বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের ৫২তম ফাইটার উইংয়ের এফ-১৬ যুদ্ধবিমানসমূহ ইউরোপীয় অঞ্চলে ন্যাটোর (NATO) যৌথ নিরাপত্তা মিশনে পরিচালিত হয়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যেও প্রশিক্ষণের সময় আরেকটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়েছিল। ফলে এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-১৬ ফাইটার জেটের পরপর দুটি বিমান দুর্ঘটনার সম্মুখীন হলো।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স