ঢাকা | বঙ্গাব্দ

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের মূল ভরসা তরুণ মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে সুর চড়াচ্ছে দলটি। আর এই চূড়ান্ত আন্দোলনের কেন্দ্রে এখন উঠে এসেছেন খাইবার পাখতুনখোয়ার ৩৭ বছর বয়সী সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।

আল জাজিরা প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের আইনি পথ প্রায় রুদ্ধ হয়ে আসায় রাজপথের আন্দোলনকেই প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে পিটিআই। আর শীর্ষ নেতৃত্বের এই কঠিন সময়ে দলকে চাঙ্গা রাখতে ও চূড়ান্ত লড়াইয়ের নেতৃত্ব দিতে ভূমিকা রাখছেন এই তরুণ নেতা।

৪ অক্টোবরের 'লং মার্চ' ও জন্মদিনে বিজয়ের ঘোষণা: ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ৪ অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে পিটিআই। এটিকে কেন্দ্র করে শাহবাজ শরিফ সরকার ইতোমধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে রাজধানীতে প্রবেশের পথগুলো সিল করে দেওয়া শুরু করেছে এবং পিটিআই নেতাকর্মীদের ওপর গ্রেফতার অভিযান চালাচ্ছে।

তবে সব বাধা উপেক্ষা করে সোহেল আফ্রিদি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "এই লং মার্চ কোনো আত্মসমর্পণ নয়, এটি আমাদের রাজনৈতিক কৌশলের অংশ। ইমরান খানের মুক্তি ছাড়া বিশাল এই জনস্রোত রাজপথ ছাড়বে না এবং ৫ অক্টোবর তাঁর জন্মদিনে আমরা বিজয়ের দিন উদযাপন করব।"

উল্লেখ্য, মাত্র ৩৭ বছর বয়সে খাইবার পাখতুনখোয়ার দায়িত্ব নেওয়া সোহেল আফ্রিদি সাধারণ উপজাতি পটভূমি ও ছাত্র রাজনীতি (ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন) থেকে উঠে এসেছেন। কারাবন্দি ইমরান খানের প্রত্যক্ষ নির্দেশেই তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। সরকার ও সেনা প্রশাসনের চড়াই-উতরাই সামলে তরুণ আফ্রিদি ইমরান খানকে মুক্ত করতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স