ঢাকা | বঙ্গাব্দ

চলমান যুদ্ধ থামাতে অক্টোবরের শেষ নাগাদ কিয়েভ-মস্কো-ওয়াশিংটন ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

উক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসনে আগামী অক্টোবরের শেষ নাগাদ কিয়েভ, মস্কো ও ওয়াশিংটনের অংশগ্রহণে একটি নতুন ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

রবিবার (৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে উভয় দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়েছে, যাতে ইউক্রেনীয় পক্ষ পুরোপুরি সম্মতি প্রকাশ করেছে।

বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কোনো স্থান অথবা মধ্যস্থতাকারী দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বসতে ইউক্রেনের আপত্তি নেই বলে জানান জেলেনস্কি। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে দুই দেশের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হয়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও পূর্বে অক্টোবরে তিন পক্ষের আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও পূর্বের আলোচনার ধাপগুলোতে মস্কো নিজেদের কঠোর অবস্থান থেকে সরেনি, তবুও ইরানের চলমান উত্তেজনার মাঝে ওয়াশিংটনের এই নতুন শান্তি প্রয়াসকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স