‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য নিয়ে মহাসমারোহে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে এই বিশেষ দিবসের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন। এরপর উদ্বোধন পর্বে বিশ্ব বসতি দিবস উপলক্ষে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে প্রকাশিত স্মারক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
৩ দিনব্যাপী আবাসন মেলা: বিশ্ব বসতি দিবস উপলক্ষে সম্মেলন কেন্দ্রের লবিতে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের মোট ১৫৭টি স্টল স্থান পেয়েছে।
ইতিহাস ও প্রেক্ষাপট: উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৮৫ সালে জাতিসংঘ প্রতি বছরের অক্টোবরের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৮৬ সালে কেনিয়ার নাইরোবিতে ‘বাসস্থান আমার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়েছিল।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ minister আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিস ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বক্তব্য রাখেন।
দৈনিক দুর্বার