আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিটের পাশাপাশি তিনি ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর এবং বিশেষ সিলমোহর প্রয়োগের মাধ্যমে এগুলো অবমুক্ত করেন। বাংলাদেশ ডাক বিভাগের বিশেষ উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড খুব শীঘ্রই দেশের সব প্রধান ও শাখা ডাকঘর থেকে সাধারণ নাগরিক এবং সংগ্রাহকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
miskat@dailydurbar.com