প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর সীমান্তের মেদিনীপুর বিওপি কর্তৃক ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক ৬৬ লক্ষ টাকা।
অন্যদিকে, সীমান্তের বিজিবির বাঘাডাঙ্গা বিওপি কর্তৃক মালিকবিহীন অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।